একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেয়ায় বগুড়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। রোববার নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সোলাইমান আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, খাদেমুল ইসলাম খাদেম, যুবদলের আহসান হাবীব মমি ও আদিল সাহরিয়ার গোর্কী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জামিলুর রহমান শাওন, হোসেন আলী, অতুল চন্দ্র দাস, এসএম রাঙ্গা, আতিকুর রহমান রিমন প্রমুখ।

ভূঞাপুরে আনন্দ মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘ ১৬ বছর পর খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ খবরে রোববার টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার গিয়াস, সিনিয়র সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মণ্ডল প্রমুখ।