টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ছয় শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশের অভিযানের মুখে তিনজনকে ছেড়ে দিলেও বাকি তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (৩০ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন ট্রাক শ্রমিককে উদ্ধার করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো: দস্তগীর হোসেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে করে সাত/আটজন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারীসহ ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা খবরটি পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দুবর্ৃৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি। দুর্বৃত্তরা অপহৃতদের জিম্মি করে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
টেকনাফে ১৪ মাসে ১৫২ জন অপহৃত
টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ছয় শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশের অভিযানের মুখে তিনজনকে ছেড়ে দিলেও বাকি তিনজন এখনো...



