জনতা ব্যাংক পিএলসি সপ্তপদী মার্কেট শাখা গতকাল শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান ও জেনারেল ম্যানেজার (জিএম) মো: একরামুল হক আকন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: আকতার হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সদস্যসচিব সবুর শাহ লোটাস। ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দীপন কুমার নন্দী এর উপস্থাপনায় ও বগুড়া এরিয়া অফিসের ডিজিএম মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফিতা ও কেক কেটে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন। শেষে ব্যাংকের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।