পর্যটনের অপার সম্ভাবনাকে আরো কাজে লাগাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেকে দৃষ্টিনন্দন স্মারক ‘আই লাভ কমলগঞ্জ’ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের অর্থায়নে গত রোববার স্মারকটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।