বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদবিষয়ক উপদেষ্টা ও রাঙ্গুনিয়ার সাবেক এমপি সালাহ উদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার পদুয়া রাজারহাট মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্প শেষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এবং দেলোয়ার, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জাহেদ ও রাসেলের যৌথ সঞ্চালনায় এতে ভার্চুয়ালিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী নূর। প্রধান বক্তব্য দেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমদ, বিএনপি নেতা ইলিয়াছ শিকদার প্রমুখ।



