ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রোভিসি হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন তারা। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমি নিয়োগপত্র পেয়েছি তবে এখনো যোগদান করিনি। আগামীকাল যোগদান করব ইনশা আল্লাহ। প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের তিন দিন পর পদত্যাগ করেন বিশ^বিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, প্রোভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পরে গত ২৩ সেপ্টেম্বর নতুন ভিসি নিয়োগ দেয়া হয়।