যশোরের শার্শা উপজেলার শরিফপুর গ্রামের দিনমজুর মকবুল হোসেনের ১১ বছর বয়সী তোহা খাতুনের হার্ট ছিদ্র হয়ে গেছে। টানা ছয় বছর অসুস্থ থাকার পর সম্প্রতি ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, তোহার হার্টে ছিদ্র রয়েছে। দ্রুত অপারেশন করতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত চার লাখ টাকা।
তোহা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীত লেখাপড়া করে। তার অবস্থা আশঙ্কাজনক। যত দিন যাচ্ছে অসুস্থ তোহার হাত ও পায়ের আঙুল ফুলে যাচ্ছে। হাত ও পয়ের আঙুলের নখ নীল বর্ণের হয়ে যাচ্ছে। মুখের রঙ হয়ে যাচ্ছে ফ্যাকাশে। তোহার হতদরিদ্র বাবার পক্ষে চার লাখ টাকা জোগাড় করে সন্তানকে চিকিৎসা করানো সম্ভব না। তাই তিনি তার একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজে দয়াবান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
তোহার চিকিৎসার্থে বাবা মকবুল হোসেন তার বিকাশ নম্বরে (০১৯২০৫৩১৩৪৬) সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন।



