সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও একজন সহকারী শিক্ষককে দুর্নীতি ও বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন।
বরখাস্তরা হলেন- চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল লুৎফর রহমান, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ ও ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক।
রায়গঞ্জের নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে তদন্ত চলছে, যথাযথ দুর্নীতির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব।