আওয়ামী দালালদের দল থেকে বহিষ্কারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ত্যাগী নেতা ও কর্মীরা। গতকাল বুধবার সকালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত সমর্থকদের ব্যানারে ভালুকা সদরে সিটি গার্ডেন-২ নামের একটি রেস্তোরাঁর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার সকালে ভালুকা সিটি গার্ডেন-২ রেস্তোরাঁয় ময়মনসিংহ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ভালুকা উপজেলার বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভার প্রস্তুতি চলছিল। বিএনপির জেলা নেতৃবৃন্দ সিটি গার্ডেনের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের একদল ত্যাগী, নির্যাতিত ও নিপীড়িত সমর্থকরা মুখে কালো কাপড় বেঁধে সাম্য, মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী দালালদের দল থেকে বহিষ্কারের দাবিসংবলিত ব্যানার নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে যান। মানববন্ধনকারীরা নীরবে মহাসড়কের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। তবে মানববন্ধনে কোনো মাইক ব্যবহার করা হয়নি এবং কেউ কোনো বক্তব্য দেননি। এ এক অভিনব প্রতিবাদ বলে মনে করছেন অনেকেই।
মুখে কালো কাপড়
ভালুকায় বিএনপির সভাস্থলের পাশে ত্যাগীদের মানববন্ধন
আওয়ামী দালালদের দল থেকে বহিষ্কারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ত্যাগী নেতা ও কর্মীরা। গতকাল বুধবার সকালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের...



