কাপ্তাই জাতীয় উদ্যানে ৯ কেজি ওজনের এগার ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার এ এস এম মউদ্দন চৌধুরী সাপটিকে গহিন অরণ্যে অবমুক্ত করেন।
গত মঙ্গলবার রাত ৮টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রাঙ্গামাটি সদর রায় বাহাদুর সড়কের মুখে আইটি জোনের অফিস থেকে জনৈক ইন্টুমনি তালুকদার, বিজ্ঞান্তর তালুকদারসহ স্থানীয় জনগণের সহায়তায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।