চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী রাবারগাছের সাথে ধাক্কা লেগে জুবায়ের (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ফটিকছড়ি কাঞ্চননগর সড়কের রাবারবাগান আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের কাঞ্চননগর পল্লাণ পাড়া এলাকার ব্যবসায়ী খোরশেদুল আলমের ছেলে। সে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
জুবায়েরের বন্ধু জহিরুল ইসলাম জানান, জুবায়ের ও দুই বন্ধু মোটরসাইকেলে ফটিকছড়ি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। রাবারবাগান আশ্রয়ণ প্রকল্প এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাবারগাছে ধাক্কা লেগে জোবায়ের গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।



