মানিকগঞ্জের সিংগাইরে ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে এক যুবক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সিংগাইর জামির্ত্তা ইউনিয়ন পরিষদের কড়াই গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় দাস (৩০) হুটের জামির্ত্তা গ্রামের নিমাই দাশের ছেলে। তিনি মানিকনগর বাজারে সিএনজি মেরামতের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানায়, ‘বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয়।’

এ ব্যাপারে লাশের সুরতহালকারী কর্মকর্তা এসআই মো: আব্দুল জব্বার বলেন, ‘দেনা-পাওনা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে হৃদয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’