বগুড়ার শেরপুরে জামুর ইসলামিয়া ডিগ্রি কলেজের ২৬ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে এপ্রোন বিতরণ ও আলোচনা সভায় করা হয়েছে।
গত বুধবার কলেজের হলরুমে অধ্যক্ষ আসাদুদদৌলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও কুসুম্বী ইউপি চেয়াম্যান শাহ আলম পান্না। সহকারী অধ্যাপক কাজল মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বিদুৎসাহী সদস্য গোলাম রসুল, সহকারী অধ্যাপক সুজাউদ্দৌলা প্রমুখ।



