বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৫) জামিন পেয়েছে। কারাগারে যাওয়ার ৯ দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল। অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে গেলে তার সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। রাফির বাবা রেজাউল করিম বলেন, আমরা এখনো আতঙ্কে আছি। জানিনা আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে। রাফির আইনজীবী আয়াসুর রহমান বলেন, রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছেন।
জামিন পেল টেকনাফের সপ্তম শ্রেণীর ছাত্র রাফি
বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৫) জামিন পেয়েছে। কারাগারে যাওয়ার...



