জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ ফেব্রুয়ারি। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
বৃহষ্পতিবার বিশ্ববিদ্যলয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি আরো জানান, এবার জাবিতে ভর্তি ক্ষেত্রে থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনী কোটা। এ ছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।