বৈষম্যমুক্ত সমাজ গড়তে ইসলামী শ্রম আইনের বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা ও শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির জন্য সবাইকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে কাজ করতে হবে। ইসলামী শ্রমনীতি চালু হলেই শ্রমিকরা নায্য অধিকার ফিরে পাবে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
এ সময় পূর্ব জেলা সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান। পূর্ব জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান ও পশ্চিমের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
এছাড়া অরো বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আলী আজগর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, মাওলানা মোয়াজ্জেম হোসেন, ছাত্রনেতা সাইয়েদ কুতুব, যোবায়ের হোসেন, ক্বারী দেলাওয়ার হোসাইন প্রমুখ।
সম্মলনে মঞ্জুরুল ইসলাম রাজুকে সভাপতি প্রভাষক আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিস্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। বিকেলে একই মঞ্চে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আলী আজগর আলী সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।



