বরিশালের মুলাদী উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো: ফরহাদ হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মীরগঞ্জ থেকে মাহিন্দ্রতে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
মুলাদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আ: কাদেরের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, মো: ফরহাদ হোসেনের দেশের বাড়ি নন্দির বাজারে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ছিলেন। তিনি মাহফিলে যাওয়ার জন্য ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন। মীরগঞ্জ থেকে মাহিন্দ্রতে বাড়ি যাওয়ার পথে কাজিরচর ইউনিয়নে সিকদারকান্দা সেতুর পরে গাড়ির সামনে কুকুর পড়লে এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেনসহ আরো দু’জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনগণ দ্রুত চিকিৎসার জন্য মুলাদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



