কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকের হোসেন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের সাতঘর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাকের হোসেন ওই এলাকার বাসিন্দা আবদুল কাদের ছেলে।

নিহতের বাবা আবদুল কাদের বলেন, ‘পশ্চিম ঢেমুশিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্বৃত্তরা আমার ছেলেকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াছিন মিয়া এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’