খুলনার পাইকগাছা উপজেলার নগরশ্রীরামপুর বায়তুল মামুর জামে মসজিদ ও ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদের সংযোগ সড়ক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামছুল আলম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি প্রেস ক্লাবের আহ্বায়ক এইচ এম শফিউল ইসলাম, সদস্যসচিব আমিনুল ইসলাম বজলু, সাংবাদিক শেখ দীন মাহমুদসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের পরিকল্পনা ও উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েবের কারিগরি সহায়তায় উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সংযোগ সড়কটি বাস্তবায়ন হয়।
উল্লেখ্য, এ সড়কের পাশে বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার ছাড়াও সেখানে স্থাপিত হয়েছে আফাজ উদ্দিন ট্রাস্ট, ইশরা অ্যাকাডেমি, জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। মসজিদভিত্তিক দেশের ব্যতিক্রমী এ দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।