আ’লীগের জন্য বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে দুশমনী করছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে ঘোড়দৌড় বাজারে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, অন্য কোনো রাষ্ট্র বা শক্তির কাছে তারা মাথা নত করবে না।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।