বরগুনার তালতলীতে ধান ক্ষেত থেকে আ: রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাউপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

আ: রহমান উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার আ: আউয়াল সিকদারের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, আ: রহমান সকালে ঘর থেকে বের হয়ে ক্ষেতের ধান দেখতে যান। এরপর তিনি বাড়িতে ফিরে আসেনি। পরে দুপুরের দিকে তার ছোট ভাই মো: ইসা ধান ক্ষেতে গেলে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে ওঠে। এ সময় স্থানীয়রা এসে আ: রহমানের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ইমরান আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের শরীর কালো হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ধান ক্ষেতে কোনো বিষক্ত সাপ কামড় দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’