ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে রাম চন্দ্র পাল (৩২) নামে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় সন্দেহে একজনকে আটক করেছে ৪২ বিজিবি। গত শুক্রবার সন্ধ্যায় হরিপুরের চাপসার সীমান্ত হতে তাকে আটক করে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং ৪২ বিজিবি’র পক্ষ থেকে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়।
ঠাকুগাঁওয়ের হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, হরিপুরে সীমান্তে ৪২ বিজিবি’র একটি টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এবং আমাদের থানায় সোপর্দ করে। বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে।