কালীগঞ্জ কওমি ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধ করা, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কালীগঞ্জ ইমাম পরিষদের মহাসচিব মাওলানা রুহুল আমিন গাজীপুরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কওমি ওলামা পরিষদের মহাসচিব প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমী। বক্তব্য রাখেন- জাতীয় ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আলী হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি গাজী আশিকুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম, পৌরসভার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন মাহাম্মদী প্রমুখ।