নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রায়পুরা উপজেলার চান্দেরকান্দ ইউনিয়নের মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, শনিবার সকালে রায়পুরার রুবেল গ্রুপ ও বাসেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
নরসিংদীতে সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত : আহত ১০
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রায়পুরা উপজেলার চান্দেরকান্দ ইউনিয়নের মেথিকান্দা এলাকায় এ ঘটনা...



