অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাইরে থেকে অনেক কিছু প্রচার হয়, অপপ্রচার হয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো।
গতকাল দুপুরে বিরুলিয়ায় ব্র্যাক সিডিএম এ ‘অর্থনৈতিক সম্পর্ক ও সম্পদের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বাইরে থেকে একটি প্রতিষ্ঠিত প্রমাণ যে মাল্টিইলেকট্ররাল ডোনাররা কেন আসছে, তারাতো বুঝতে পারছে দেশে একটা ভালো কিছু হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ। হয়তো লোকের আকাক্সক্ষা একটু বেশি এই সরকারের কাছে। সেই আকাক্সক্ষা তো তিন-চার মাসে পূরণ করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি।
ব্যাংকে নতুন করে টাকা ছাপানোর ব্যাপারে তিনি বলেন, ব্যাংকে যারা টাকা রেখেছেন, তাদেরকে তো উপেক্ষা করা উচিত হবে না। এটা তো তাদের টাকা। টাকা তো চুরি করে নিয়ে গেছে, বা দুর্নীতির মাধ্যমে।



