সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন (৫৭) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইয়াকুব আলী উপজেলার ঘুড়কা ইউনিয়নের ইচলাদিঘর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। রোববার সকাল ১০টায় তার নিজ গ্রাম ইচলা চাঁন্দা কবরস্থান মাদরাসার মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

তার জানাজায় উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিন নেতা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরাও জানাজায় উপস্থিত ছিলেন।