ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১৮ সদস্যের মধ্যে পাঁচজন বাদ পড়তে যাচ্ছেন। ফলে আগামী সিন্ডিকেট সভায় অংশ নেয়ার সুযোগ হারাচ্ছেন ওই পাঁচজন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহযোগী অধ্যাপক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
বাদ পড়তে যাওয়া পাঁচজন সদস্য হলেন : সহকারী অধ্যাপক ক্যাটাগরির মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ক্যাটাগরির মিসেস মাহিন মুহিত, সহযোগী অধ্যাপক ক্যাটাগরির আবু মুহাম্মদ আহসান ডিন ক্যাটাগরির আব্দুস ছামাদ এবং প্রভোস্ট ক্যাটাগরির ড. মাসুদুর রহমান।
সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘ দিনের ক্ষোভ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আইনজীবীদের বডি ল রিভিউ কমিটির কাছে পাঠানো হয়। তারা আমাদের দু’টি পরামর্শ দিয়েছেন। ডিন ও প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছেন তাই সিন্ডিকেটে তাদের এখন প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই।