চকরিয়া কিরাত সংস্থা উদ্যোগে তৃতীয় বারের মতো ঐতিহাসিক আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়ছে। গতকাল বিকেল ৪টার দিকে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ডিগ্রি মাদরসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা আ ক ম ছাদেকের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুখ।
কিরাত সম্মেলনে উপস্থিত ছিলেন কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, মিসরের কারি ইয়াসমির শারকাওয়ি, ইরানের কারি হামিদ রেজা আহমদী, কুর্দিস্তানের কারি ড. কোচার ওমর, পাকিস্তানের কারি মোহাম্মদ আনোয়ার নাফিসী, মরক্কোর কারি ইলিয়ান আল মিহয়াউঈ, চট্টগ্রামের কারি হিজবুল্লাহ আল মুজাহিদ।
চকরিয়ায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত
চকরিয়া কিরাত সংস্থা উদ্যোগে তৃতীয় বারের মতো ঐতিহাসিক আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়ছে। গতকাল বিকেল ৪টার দিকে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।...



