বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল ঘরামী (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের পাগলা শ্যামনগরের বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় রনি (১৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আশরাফুল ঘরামী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চাঁনু বলেন, ‘সোমবার দুপুরের দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সাথে বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দু’জনের মধ্যে আশরাফুল ঘরামী নামে একজন ঘটনাস্থলেই মারা যান। এতে রনি নামে এক শিশু গুরুতর আহত হন। আহত রনিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট মডেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



