বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী সঞ্জুকে (৫২) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জুলফিকার আলী সঞ্জু উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার মরহুম আমজাদ হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওসি তদন্ত জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সঞ্জুকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।’