বগুড়ার শেরপুরে গলায় দড়ি দিয়ে জিয়ারুল ইসলাম (২৫) নামে এক ট্রাকচালক আত্মহত্যা করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) ভোরে একটি গাছের ডালের সাথে ওই ট্রাকচালকের লাশ ঝুলতে দেখেন ফজর নামাজের জন্য বের হওয়া মুসুল্লিরা।

জিয়ারুল ইসলাম উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, সোমবার ভোরে ফজর নামাজের জন্য বের হওয়া মুসুল্লিরা একটি গাছের ডালের সাথে জিয়ারুল ইসলামের লাশ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি নামায়।

মৃতের বাবা বলেন, ‘জিয়ারুল ইসলামের তিন সন্তান রয়েছে। সে গত ৮ ডিসেম্বর চালিয়ে বাড়িতে আসে। রাতে কখন গিয়ে আত্মহত্যা করেছে আর কী কারণে করেছে আমরা তা বলতে পারছি না।’

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।’