বরগুনার তালতলীতে প্রভাবশালীদের কাছে দেয়া লিজ বাতিল করে খাল খননের দাবি জানিয়েছেন এলকাবাসী। মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির উদ্যোগে স্থানীয় শতাধিক জনতা গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।
জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের অন্তর্ভূক্ত গুরুত্বপূর্ণ জলাশয় এ মোল্লারখালটির দৈর্ঘ প্রায় ২.৫ কিলোমিটার। এ জলাশয় দিয়ে প্রায় ৫০০ একর তিন ফসলি জমি চাষাবাদ করা হয়। কিন্তু কতিপয় প্রভাবশালী মহল মোটা অংকের উৎকোচের বিনিময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খালটি লিজ নিয়ে মাছ চাষ করেন। এতে জলাশয় ব›দ্ধ হয়ে যাওয়ায় পানি প্রবাহ না থাকায় তিন ফসলি জমি বর্ষা মৌসুমে চাষাবাদ করা হলেও শুকনা মৌসুমে জমি আদৌ চাষাবাদ করা সম্ভব হয় না। ফলে শুকনা মৌসুমে জমি অনাবাদী থাকে। এতে খালের দুই পাড়ের ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
এ বিষয় তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, মোল্লারখাল পুনরুদ্ধারে দেয়া স্মারকলিপি পেয়েছি । লিজ বাতিল করে খাল পুনর্খননের ব্যবস্থা নেয়া হবে।