মুন্সীগঞ্জ জেলা ছত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে সংঘটিত সব খুন ও গুমের বিচার করতে হবে। ফ্যাসিবাদের সহচর প্রশাসনসহ সব পর্যায়ের কর্তাব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সরকারি হরগঙ্গা কলেজের সামনের সড়কে জেলা ছাত্রদল ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের ব্যানারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ শাসনমালের খুন-গুমের বিচার চেয়ে আয়োজিত এক মানববন্ধন তিনি এসব কথা বলেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন, যুগ্ম-আহবায়ক ইয়ামিন মিয়া, হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।