যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল গণি (৫২) গুয়াতলী গ্রামের বাসিন্দা।
প্রতিবেশি ও স্বজনরা জানিয়েছেন, তিনি বিভিন্ন রোগে ভূগছিলেন। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে অভিমান করে কৃষক আব্দুল গণি বাড়ির পাশের আম গাছের সাথে গলায় ফাঁস দেন। মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশির সহযোগীতায় তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন।



