পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের টেপ্রীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটক গোলাম রহমান সরকার টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদেও রয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোয়েল রানা বলেন, ‘নির্বাচনী সহিংসতার মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজনকে হত্যার উদ্দেশে আহত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’



