মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর পুলিশের অভিযানে সাত কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে কমলগঞ্জের সরিষতলা বাজারে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০), রাজেন খাড়িয়া (২৪) ও সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ওমর ফারুক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আর মাদক আইনে মামলার পরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।’



