মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কমধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার মামলায় ৫ নম্বর এজাহারভুক্ত আসামি আজাদ।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফসার জানান, ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনার মামলায় আসামি চেয়ারম্যান আজাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।