শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশের কাছেই আছেন। যে কোনো সময় টুস করে ঢুকে পড়বেন। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনার সাহস থাকলে বাংলাদেশে আসুন। আপনি শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন। আপনার জন্য ফাঁসির দড়ি রেডি আছে। সব শহীদ পরিবারের সামনে আপনার ফাঁসি হবে। গতকাল বুধবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ফজলুল করিম আলিম মাদরাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, আসুন আমরা অল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র:) তার জীবনের বিনিময়ে যে স্বপ্ন রেখে গেছেন, আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই।



