গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে প্রবেশ নিয়ে তাবলিগ জামায়াতের দু’পক্ষের বিরোধের জের ধরে মহাসড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের আঘাতে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী অন্তত দুই মুরুব্বি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে মাওলানা জুবায়েরপন্থীর পাঁচ শতাধিক অনুসারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মন্নুগেট এলাকায় অবস্থান নেন।
এসব ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫০) ও মাওলানা আতাউর (৫২) আহত হয়েছেন। সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে। পরে পুলিশের অনুরোধ করলে জুবায়েরের অনুসারী মুসুল্লিরা মহাসড়ক ছেড়ে ইজতেমা মাঠে চলে যায়।
জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাহফুজ হান্নান বলেন, সাদপন্থী মুসুল্লিরা ময়দানের বিদেশী মেহমানখানায় প্রবেশের চেষ্টা করেন। তারা জোড় ইজতেমা আয়োজনের অনুমতি না পেয়ে অবৈধভাবে মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। পরে আমাদের সাথিরা (জুবায়ের অনুসারী) তাদের বাধা দেয়।
ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মদ সায়েম বলেন, আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় ধাপের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপপুলিশ কমিশনারের (অপরাধ-দক্ষিণ) কার্যালয়ে যেতে চাচ্ছিলাম। তারা আমাদের একটি প্রইভেটকারে হামলা করে সামনের গ্লাস ভাঙচুর করে। এ সময় দু’জন মুসুল্লি আহত হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত উপপুলিশ কমিশন (অপরাধ-দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, মাওলানা জুবায়ের অনুসারীরা মহাসড়কে অবস্থান নিয়ে ২০১৮ সালে সাদপন্থীদের হামলার বিচারের দাবি জানান। এ সময় তারা সাদ অনুসারীদের একটি প্রাইভেটকারে হামলা করেন।
টঙ্গীতে তাবলিগ জামাতের জুবায়ের অনুসারীদের সড়ক অবরোধ, আহত ২
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে প্রবেশ নিয়ে তাবলিগ জামায়াতের দু’পক্ষের বিরোধের জের ধরে মহাসড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের আঘাতে তাবলিগ জামাতের...



