বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ এলাকায় এক হাজার ও বিকেলে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়রা দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে আরো এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুপুরে কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, বৈষম্যবিরোধী পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে যুক্ত হন সমন্বয়ক ও জুলাই স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলম।
পঞ্চগড়ে সারজিস আলমের শীতবস্ত্র বিতরণ
বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত...



