নাটোরের বাগাতিপাড়ায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমানকে ব্যতিক্রমী এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। প্রধান শিক্ষকের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে স্মৃৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাগাতিপাড়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ সোনা, শিক্ষক রাজিব হোসেন এবং ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাইশা, মালিহা মাহিম ও মাহিমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এক লাখ ৯৮ হাজার টাকার একটি চেক এবং বিভিন্ন উপহার দেয়া হয়। পরে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বলেন, বড় কষ্টের সময় হলেও আপনাদের এতো ভালোবাসা পেয়ে আজ আমি অভিভূত, আপ্লুত। বড় ভালো লাগছে আমার। মাত্র তিনজন ছাত্রী নিয়ে শুরু করে আজকে এ প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থী রয়েছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই দেশের বড় বড় জায়গায় কর্মরত রয়েছে। তাদের কৃতিত্বে বুক ভরে যায় আমার। জীবনের বাকিটা সময় যেন ভালো কাটে