রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুককে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের রামজীবনপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই সময়ে পুঠিয়ার শাহবাজপুর থেকে জুলফিকার আলি নামের একজন ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শ্রমিকদল নেতা নুরুল ইসলাম হত্যাসহ গাড়ি ভাঙচুর ও নাশকতা চালিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেফতার গোলাম ফারুক হত্যাসহ নাশকতা মামলার আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।



