জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিনা আক্তার (২৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের গোয়ারডোবা উত্তর মোয়ামারী গ্রামের সুজন মিয়ার স্ত্রী রিনা।
স্থানীয় শামছুল হক মাস্টার নয়া দিগন্তকে জানান, রোববার দুপুরে মোটরসাইকেলযোগে মোয়ামারী যাওয়ার পথে কাঠারবিল মোড়ে ট্রলির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন রিনা। সেখানেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান নয়া দিগন্তকে জানান, ‘থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’



