চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ ইলিয়াছ তালুকদারকে (ভোরের কাগজ) সভাপতি ও নুরুল আবছার চৌধুরীকে (আমার দেশ/কর্ণফুলী) সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়া সহসভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়ছার, দফতর সম্পাদক পদে আরিফুল হাসনাত, নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আলী, আকাশ আহমেদ ও মাসুদ নাসির নির্বাচিত হন। সংগঠনের বিদায়ী সভাপতি জিগারুল ইসলাম জিগার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন শান্তি রঞ্জন চাকমা ও জগলুল হুদা।
সভার শুরুতে রাঙ্গুনিয়ায় কর্মরত সাতজনকে গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য পদ দেয়া হয়েছে। তারা হলেন- ইসমাইল হোসেন নয়ন, আশেক এলাহি, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার ও দেলোয়ার হোসেন। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী, জুলাই-আগস্টে নিহত শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।



