বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি গোলাম রব্বানী।
ফেডারেশনের জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল হাশেম বাদল, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল, অ্যাডভোকেট আব্দুল বাতেন, সহকারী অধ্যাপক আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান গনি।
লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রমিক কল্যাণ...



