বৈষম্যবিরোধী মিছিলে হামলার দায়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য বদরূল আলম সিদ্দিকী নান্নুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে হস্তান্তর করা হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাতে তাকে উপজেলার ভাটেরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ২৪ জুলাই ও ৩ আগষ্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনায় নান্নুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং উক্ত মামলায় পুলিশ তাকে আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপসার জানান, আটক আলম সিদ্দিকী নান্নুকে আজ সকালে আদালতে হস্তান্তর করা হয়েছে।



