মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব ফটকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহত শান্তর স্ত্রী শান্তা ইসলাম স্বামীর হত্যাকারীদের গ্রেফতারে জেলা বিএনপির নেতারা এগিয়ে না এলে বিএনপিকে বয়কট করার কথা বলেন।
নিহত শান্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমশুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে।