সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেয়া সেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। দোহার উপজেলা থেকে তাকে শরীয়তপুর জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা, এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।
ইলোরা ইয়াসমিন গত ৮ সেপ্টেম্বর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা এবং ক্যামেরার সামনে বক্তব্য দিবে না বলে সাফ জানিয়ে দিয়ে চরম বিতর্ক সৃষ্টি করেন। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও তিনি তার জায়গায় অনড় ছিলেন।
সবশেষ গত ১৭ ডিসেম্বর তিনি বদলি আদেশ পান। দোহার উপজেলায় যোগদানের পর তিন মাসের মাথায় তাকে বদলি করা হলো।