নোয়াখালীর সেনবাগ পৌরসভার অর্জুনতলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মো: মানিকের পরিত্যক্ত চৌচালা টিনের ঘর হতে একটি পাইপ গান, ছয়টি তাজা কার্তুজ, দুইটি বড় ছোরা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এসআই আব্দুস সালাম সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা হয়নি।



