রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় পতিত স্বৈর সরকারের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ থাকতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে গত সোমবার দুপুরে আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আরইউজে ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ডা: নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রাজশাহী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, আরইউজের সদস্য ডালিম হোসেন শান্ত, হাবিব আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আরো বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল। এখন আর ফ্যাসিবাদী সরকার নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
আরইউজের সভায় বক্তারা
ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় পতিত স্বৈর সরকারের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।...



